ভোটার তালিকা থেকে নাম বাদ দেওয়া নিয়ে তুমুল অশান্তি! বড় সিদ্ধান্ত নিল নির্বাচন কমিশন
January 16, 20269:17 am

ভোটার তালিকায় মৃত ও স্থানান্তরিত ব্যক্তিদের নাম বাদ দেওয়ার ‘ফর্ম ৭’ জমা দেওয়াকে কেন্দ্র করে উত্তাল রাজ্য রাজনীতি। মৃত ভোটারদের নাম রাখা এবং আবেদন জমা দিতে বাধার অভিযোগে তৃণমূল ও বিজেপি পরস্পরকে বিঁধেছে। বাগদা, বাঁকুড়া ও আলিপুরদুয়ারে বিক্ষোভ চরম আকার নেয়, যেখানে বিজেপি কর্মীরা বিডিও অফিসের সামনে অবস্থান করেন। পরিস্থিতি সামাল দিতে ও অভিযোগের নিষ্পত্তি ঘটাতে সক্রিয় হয়েছে প্রশাসন।
রাজনৈতিক চাপানউতোর ও বিক্ষোভের জেরে অবশেষে বড় পদক্ষেপ নিল নির্বাচন কমিশন। স্পেশাল ইনটেনসিভ রিভিশন প্রক্রিয়ায় ফর্ম ৭ জমা দেওয়ার শেষ তারিখ ১৫ জানুয়ারি থেকে বাড়িয়ে ১৯ জানুয়ারি করা হয়েছে। সময়সীমা বৃদ্ধির ফলে রাজনৈতিক দলগুলো বাড়তি সুবিধা পেলেও, সংশোধিত চূড়ান্ত ভোটার তালিকা ঘিরে উত্তাপ কতটা কমে এখন সেটাই দেখার বিষয়।