একই দিনে উত্তরবঙ্গে মোদী-মমতা: হাইভোল্টেজ শনিবারের মেগা সূচিতে তোলপাড় বাংলা!

একই দিনে উত্তরবঙ্গে মোদী-মমতা: হাইভোল্টেজ শনিবারের মেগা সূচিতে তোলপাড় বাংলা!

আগামী শনিবার উত্তরবঙ্গে রাজনৈতিক পারদ তুঙ্গে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মাটিগাড়ায় দেশের বৃহত্তম মহাকাল মন্দিরের উদ্বোধন সেরে জলপাইগুড়িতে কলকাতা হাইকোর্টের সার্কিট বেঞ্চের ঐতিহাসিক সূচনা করবেন। অন্যদিকে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মালদা থেকে দেশের প্রথম স্লিপার বন্দে ভারত এক্সপ্রেসের উদ্বোধনসহ একাধিক জনমুখী প্রকল্পের শিলান্যাস করবেন।

দুই হেভিওয়েট নেতার সফরকে কেন্দ্র করে উত্তরবঙ্গ জুড়ে নিশ্ছিদ্র নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছে। সামনেই বিধানসভা নির্বাচন, তার আগেই নতুন বছরের শুরুতে যুযুধান দুই শিবিরের প্রধানের এই কর্মসূচিকে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক মহল। দিনভর মেগা ইভেন্ট ঘিরে সাধারণ মানুষের মধ্যেও ব্যাপক উদ্দীপনা তৈরি হয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *