সিনেমা হলের অভিজ্ঞতা এবার বাড়িতেই! সাধ্যের মধ্যে হাইয়ার নিয়ে এলো দুর্দান্ত স্মার্ট গুগল টিভি
January 16, 20269:25 am

জনপ্রিয় ইলেকট্রনিক্স ব্র্যান্ড হাইয়ার ভারতীয় বাজারে লঞ্চ করল তাদের লেটেস্ট ‘H5E সিরিজ’ ৪কে আল্ট্রা এইচডি স্মার্ট গুগল টিভি। ফ্রেমলেস ডিজাইন, ডলবি অডিও এবং এমইএমসি প্রযুক্তির এই টিভিতে পাওয়া যাবে একদম জীবন্ত ছবি ও জোরালো শব্দ। ৪৩ ইঞ্চি থেকে শুরু করে বিশাল ৬৫ ইঞ্চির স্ক্রিনে মিলবে ১৭৮ ডিগ্রি ওয়াইড অ্যাঙ্গেল ভিউ।
১৭ জানুয়ারি থেকে ফ্লিপকার্ট রিপাবলিক ডে সেলে এই টিভিগুলো কেনা যাবে। ৪৩ ইঞ্চি মডেলের দাম শুরু হচ্ছে মাত্র ২৫,৯৯০ টাকা থেকে এবং টপ মডেলের দাম ৫৭,৯৯০ টাকা। উন্নত কানেক্টিভিটি ও আধুনিক স্মার্ট ফিচার সম্পন্ন এই সিরিজটি প্রতিযোগিতামূলক বাজারে অন্যান্য ব্র্যান্ডগুলোকে কড়া টক্কর দিতে প্রস্তুত।