ভারতে কবে আসছে মোটোরোলা সিগনেচার? ফাঁস হলো আকাশছোঁয়া দাম ও অবিশ্বাস্য ফিচার
January 16, 20269:37 am

স্মার্টফোন প্রেমীদের প্রতীক্ষার অবসান ঘটিয়ে ভারতে পা রাখছে মটোরোলার নতুন ফ্ল্যাগশিপ ‘সিগনেচার’। টিপস্টারদের দাবি অনুযায়ী, আগামী ২৩ জানুয়ারি ফোনটি দেশের বাজারে লঞ্চ হতে পারে। প্রিমিয়াম এই ডিভাইসের ১৬ জিবি র্যাম ও ১ টেরাবাইট স্টোরেজ ভেরিয়েন্টের দাম হতে পারে প্রায় ৮৪,৯৯৯ টাকা।
এতে থাকছে শক্তিশালী স্ন্যাপড্রাগন ৮ জেন ৫ চিপসেট এবং ১৬৫ হার্টজ রিফ্রেশ রেটের বিশাল ডিসপ্লে। ফটোগ্রাফির জন্য থাকছে ৫০ মেগাপিক্সেলের ট্রিপল ক্যামেরা সেটআপ। দীর্ঘক্ষণ ব্যবহারের জন্য ৫২০০ এমএএইচ ব্যাটারির সঙ্গে মিলবে ৯০ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট, যা ফোনটিকে অনন্য করে তুলেছে।