মাটিগাড়ায় ১৮ একরের মহাকাল মন্দির! মমতার উত্তরবঙ্গ সফরে বড় চমক

মাটিগাড়ায় ১৮ একরের মহাকাল মন্দির! মমতার উত্তরবঙ্গ সফরে বড় চমক

পর্যটন ও সংস্কৃতির মেলবন্ধনে এবার উত্তরবঙ্গে মহাকাল মন্দিরের শিলান্যাস করতে চলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দীঘার জগন্নাথ মন্দিরের আদলে শিলিগুড়ির মাটিগাড়া-নকশালবাড়ি এলাকায় প্রায় ১৮ একর জমির ওপর এই বিশাল মন্দির নির্মিত হবে। হিডকোর তত্ত্বাবধানে তৈরি এই মন্দিরে একসঙ্গে প্রায় এক লক্ষ পুণ্যার্থীর সমাগমের ব্যবস্থা থাকছে। শুক্রবার বিকেলে এই মেগা প্রকল্পের শিলান্যাস ঘিরে এখন সাজো সাজো রব শিলিগুড়িতে।

মুখ্যমন্ত্রীর এই সফরকে কেন্দ্র করে প্রশাসনিক তৎপরতা ও নিরাপত্তা তুঙ্গে। মন্দির চত্বরে উত্তরবঙ্গের বিভিন্ন জেলার জনপ্রতিনিধি ও বিশিষ্ট ব্যক্তিত্বরা উপস্থিত থাকবেন বলে জানা গেছে। মাটিগাড়ার এই অনুষ্ঠান শেষ করে মুখ্যমন্ত্রী জলপাইগুড়ি যাবেন, যেখানে শনিবার কলকাতা হাইকোর্টের সার্কিট বেঞ্চের নতুন ভবনের উদ্বোধন হতে পারে। ১৮ একর জমির এই সুবিশাল মন্দিরটি উত্তরবঙ্গের পর্যটন মানচিত্রে এক নতুন মাইলফলক হিসেবে চিহ্নিত হবে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *