আলবিদা শীত! সরস্বতী পুজোর আগেই কি বিদায় নিচ্ছে হাড়কাঁপানো ঠান্ডা?

আলবিদা শীত! সরস্বতী পুজোর আগেই কি বিদায় নিচ্ছে হাড়কাঁপানো ঠান্ডা?

কলকাতা ও পার্শ্ববর্তী জেলায় শীতের দাপট এবার শেষের পথে। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী সপ্তাহ থেকেই তাপমাত্রা বাড়তে শুরু করবে। উত্তর-পশ্চিম ভারতে নতুন পশ্চিমী ঝঞ্ঝার কারণে উত্তুরে হাওয়া বাধা পাওয়ায় সোমবার থেকে তাপমাত্রা প্রায় ৩ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়তে পারে।

আগামী কয়েকদিন শীতের আমেজ থাকলেও কনকনে ভাব আর ফিরবে না। তবে নদীয়া, বর্ধমান ও উত্তরবঙ্গের জেলাগুলোতে কুয়াশার দাপট বজায় থাকবে। চলতি মরশুমে তাপমাত্রা ১০.২ ডিগ্রিতে নামলেও, রবিবারের পর থেকে কনকনে ঠান্ডার আমেজ কাটিয়ে বসন্তের আগমনের ইঙ্গিত দিয়েছে হাওয়া অফিস।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *