তালেবানে ক্ষমতার লড়াই: সর্বোচ্চ নেতার নির্দেশ অমান্য করে ইন্টারনেট চালু করল ‘কাবুল গ্রুপ’

তালেবানে ক্ষমতার লড়াই: সর্বোচ্চ নেতার নির্দেশ অমান্য করে ইন্টারনেট চালু করল ‘কাবুল গ্রুপ’

আফগানিস্তানের তালেবান শাসনে চরম অস্থিরতা ও অভ্যন্তরীণ ভাঙন স্পষ্ট হয়ে উঠেছে। কান্দাহার ভিত্তিক সর্বোচ্চ নেতা হিবাতুল্লাহ আখুন্দজাদার জারি করা দেশব্যাপী ইন্টারনেট ও টেলিফোন পরিষেবা বন্ধের কঠোর নির্দেশ অমান্য করেছে কাবুলের শক্তিশালী মন্ত্রীরা। স্বরাষ্ট্রমন্ত্রী সিরাজউদ্দিন হাক্কানি ও প্রতিরক্ষামন্ত্রী মোহাম্মদ ইয়াকুবের নেতৃত্বাধীন এই ‘কাবুল গ্রুপ’ প্রধানমন্ত্রীকে চাপ দিয়ে ইন্টারনেট পুনরায় চালু করতে বাধ্য করে, যা তালেবানের ইতিহাসে এক নজিরবিহীন বিদ্রোহ হিসেবে দেখা হচ্ছে।

বিবিসির এক বিশেষ অনুসন্ধানে উঠে এসেছে, আধুনিক বিশ্ব থেকে বিচ্ছিন্ন কট্টরপন্থী ‘কান্দাহার গ্রুপ’ এবং বহিঃবিশ্বের সাথে যোগাযোগ রক্ষায় বিশ্বাসী ‘কাবুল গ্রুপ’-এর মধ্যে আদর্শিক সংঘাত এখন চূড়ান্ত পর্যায়ে। ফাঁস হওয়া অডিও বার্তায় আখুন্দজাদা নিজেই স্বীকার করেছেন যে, অভ্যন্তরীণ বিভেদ ইসলামি আমিরাতকে ধ্বংস করে দিতে পারে। নারীদের শিক্ষা এবং কঠোর ধর্মীয় অনুশাসন নিয়ে দুই পক্ষের এই ক্ষমতার টানাপোড়েন বর্তমানে আফগানিস্তানের স্থিতিশীলতাকে বড় ধরনের হুমকির মুখে ফেলেছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *