উত্তপ্ত উত্তরবঙ্গ: একই দিনে মমতার সার্কিট বেঞ্চ ও মোদীর বন্দে ভারত উদ্বোধন

উত্তপ্ত উত্তরবঙ্গ: একই দিনে মমতার সার্কিট বেঞ্চ ও মোদীর বন্দে ভারত উদ্বোধন

শুক্রবার শিলিগুড়িতে দেশের বৃহত্তম মহাকাল মন্দিরের উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সফরের দ্বিতীয় দিন অর্থাৎ শনিবার জলপাইগুড়িতে কলকাতা হাইকোর্টের বহুল প্রতীক্ষিত সার্কিট বেঞ্চের উদ্বোধন করবেন তিনি। উত্তরবঙ্গের দীর্ঘদিনের দাবি পূরণ ও পর্যটন বিকাশে মুখ্যমন্ত্রীর এই সফর অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।

অন্যদিকে, শনিবার মালদায় পা রাখছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি দেশের প্রথম স্লিপার বন্দে ভারত ট্রেনের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন। নির্বাচনের আগে একই দিনে দুই যুযুধান শিবিরের প্রধানের মেগা কর্মসূচি ঘিরে উত্তরবঙ্গে রাজনৈতিক উত্তেজনা এখন তুঙ্গে। নিশ্ছিদ্র নিরাপত্তায় মুড়ে ফেলা হয়েছে মালদা ও জলপাইগুড়িকে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *