অবশেষে ট্রাম্পের হাতে নোবেল! ভেনেজুয়েলার নেত্রীর উপহারে শোরগোল বিশ্বজুড়ে

ভেনেজুয়েলার বিরোধী নেত্রী মারিয়া কোরিনা মাচাদো হোয়াইট হাউসে ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে সাক্ষাৎ করে নিজের নোবেল শান্তি পুরস্কারটি তাঁকে উৎসর্গ করেছেন। নিকোলাস মাদুরোকে ক্ষমতাচ্যুত করার পর ভেনেজুয়েলার স্বাধীনতা ও তেল সম্পদ রক্ষায় ট্রাম্পের ভূমিকার প্রতি কৃতজ্ঞতা জানাতেই মাচাদো এই পদক্ষেপ নেন। ট্রাম্পের হাতে নোবেল পদকের এই ছবি বর্তমানে সোশ্যাল মিডিয়ায় ব্যাপক ভাইরাল।
সাক্ষাৎকারে ভেনেজুয়েলার রাজনৈতিক পরিবর্তন ও মার্কিন সামরিক অভিযানের নির্দেশ নিয়ে আলোচনা হয়। এদিকে ট্রাম্প প্রশাসন ভেনেজুয়েলার বিপুল তেল সম্পদ মার্কিন নিয়ন্ত্রণে নেওয়ার এবং সেখানে বিনিয়োগের ঘোষণা দিয়েছে। হোয়াইট হাউসের বাইরে সমর্থকরা তখন ভেনেজুয়েলার স্বাধীনতার দাবিতে বিক্ষোভ করছিলেন। মাচাদো ট্রাম্পের ওপর পূর্ণ আস্থা প্রকাশ করে ভেনেজুয়েলার মুক্তি নিশ্চিত করার আহ্বান জানান।