দিনের আলোয় ঘুটঘুটে অন্ধকার! বিরল সূর্যগ্রহণের সাক্ষী হতে চলেছে বিশ্ব
January 16, 202610:06 am
আটলান্টিক মহাসাগর থেকে শুরু হয়ে স্পেন, মরক্কো ও মিশরসহ মধ্যপ্রাচ্যের আকাশে দেখা যাবে শতাব্দীর অন্যতম সেরা পূর্ণগ্রাস সূর্যগ্রহণ। এই বিরল মহাজাগতিক দৃশ্যের সময় আকাশে বুধ ও শুক্র গ্রহের দেখা মিলতে পারে এবং পশুপাখিদের আচরণেও আকস্মিক পরিবর্তনের সম্ভাবনা রয়েছে।
ভারতে এই গ্রহণের আংশিক প্রভাব থাকলেও পূর্ণ অন্ধকারাচ্ছন্ন দৃশ্য উপভোগ করতে দর্শকদের পাড়ি দিতে হবে নির্দিষ্ট কিছু দেশে। প্রকৃতির এই বিস্ময়কর রূপ দেখতে জ্যোতির্বিজ্ঞানীসহ সাধারণ মানুষের মধ্যে ইতিমদধ্যেই প্রবল কৌতূহল তৈরি হয়েছে।