নোবেল পেলেন ট্রাম্প! নিজের পুরস্কার মার্কিন প্রেসিডেন্টকে উৎসর্গ করলেন মাচাদো
January 16, 202610:10 am

ভেনেজুয়েলার স্বাধীনতা ও গণতন্ত্র পুনরুদ্ধারে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অবদানের স্বীকৃতিস্বরূপ নিজের নোবেল শান্তি পুরস্কার তাকে উৎসর্গ করেছেন বিরোধী নেত্রী মারিয়া কোরিনা মাচাদো। গতকাল হোয়াইট হাউসে এক বিশেষ বৈঠকে তিনি ব্যক্তিগতভাবে ট্রাম্পের হাতে এই সম্মাননা তুলে দেন। মাচাদো জানান, ভেনেজুয়েলায় স্বৈরশাসন অবসানে আমেরিকার সাহসিকতার প্রতি কৃতজ্ঞতা জানাতেই এই ঐতিহাসিক সিদ্ধান্ত।
যদিও ট্রাম্প এই প্রাপ্তিতে উচ্ছ্বাস প্রকাশ করেছেন, তবে নোবেল কমিটি সাফ জানিয়ে দিয়েছে যে এই পুরস্কার হস্তান্তর বা স্থানান্তরযোগ্য নয়। তা সত্ত্বেও, পারস্পরিক সম্মানের নিদর্শন হিসেবে পদকটি আপাতত হোয়াইট হাউসেই সংরক্ষিত থাকবে বলে জানানো হয়েছে। ভেনেজুয়েলার সাম্প্রতিক রাজনৈতিক প্রেক্ষাপটে এই ঘটনা বিশ্ব রাজনীতিতে নতুন করে শোরগোল ফেলে দিয়েছে।