বড় সিদ্ধান্ত: ভোটার তালিকায় নাম তুলতে লাগবে না মাধ্যমিকের অ্যাডমিট!
January 16, 202610:14 am

বাংলার ভোটার তালিকায় নাম সংশোধন বা অন্তর্ভুক্তির বিশেষ শুনানিতে নাগরিকত্ব কিংবা জন্মতারিখের প্রমাণ হিসেবে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড আর গ্রাহ্য হবে না। রাজ্য সরকারের পক্ষ থেকে এই কার্ড ব্যবহারের আবেদন জানানো হলেও জাতীয় নির্বাচন কমিশন তা সরাসরি খারিজ করে দিয়েছে। কমিশনের স্পষ্ট নির্দেশ, পূর্বনির্ধারিত বৈধ নথির তালিকার বাইরে অন্য কোনো প্রমাণপত্র গ্রহণ করা সম্ভব নয়।
কমিশনের এই সিদ্ধান্তে বিপাকে পড়তে পারেন প্রথমবার নাম তুলতে ইচ্ছুক বহু তরুণ-তরুণী। এর আগে এই কার্ড জমা দিয়ে জন্মতারিখ প্রমাণের সুযোগ থাকলেও, স্বচ্ছতা বজায় রাখতে এখন থেকে তা আর বৈধ বলে গণ্য হবে না। ফলে নতুন ভোটারদের নথি যাচাইয়ের ক্ষেত্রে পূর্বের নিয়মানুসারেই নির্দিষ্ট নথিপত্র জমা দিতে হবে।