মোদীর সভার আগেই উত্তপ্ত সিঙ্গুর: অনুমতি ছাড়াই জমি দখলের অভিযোগ

মোদীর সভার আগেই উত্তপ্ত সিঙ্গুর: অনুমতি ছাড়াই জমি দখলের অভিযোগ

প্রধানমন্ত্রীর সভার জন্য নির্ধারিত সিঙ্গুরের ‘টাটা ফিল্ড’-এ জমির মালিকদের অনুমতি না নেওয়ার অভিযোগ তুলেছেন তৃণমূল নেতা বেচারাম মান্না। সুপ্রিম কোর্টের রায়ে জমি ফেরত পাওয়া কৃষকদের অনুমতি ছাড়া সভা করা আইনি লঙ্ঘন বলে দাবি শাসকদলের। পালটা শিল্পায়নের বার্তা দিয়ে ২০২৬ বিধানসভা নির্বাচনের আগে সিঙ্গুরকে পাখির চোখ করছে বিজেপি।

জমির মালিকানা ও শিল্প বনাম কৃষির এই লড়াইয়ে সিঙ্গুরে ফের রাজনৈতিক সংঘাত তীব্র হয়েছে। একদিকে বিজেপি যেখানে টাটাকে ফেরানোর প্রতিশ্রুতি দিচ্ছে, অন্যদিকে তৃণমূল একে ‘রাজনৈতিক নাটক’ বলে কটাক্ষ করছে। মোদীর সভার আগে এই জমি বিতর্ক এখন রাজ্য রাজনীতির কেন্দ্রবিন্দুতে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *