এক রাতে পাল্টে গেল মানচিত্র: ভাগীরথীর গ্রাসে বিঘার পর বিঘা ফসলি জমি, দিশেহারা কৃষকরা!

এক রাতে পাল্টে গেল মানচিত্র: ভাগীরথীর গ্রাসে বিঘার পর বিঘা ফসলি জমি, দিশেহারা কৃষকরা!

পূর্ব বর্ধমানের পূর্বস্থলী ১ নম্বর ব্লকের কিশোরগঞ্জ এলাকায় ভাগীরথী নদীর প্রবল ভাঙনে কয়েক বিঘা ফসলি জমি নদীগর্ভে বিলীন হয়ে গেছে। মঙ্গলবার আচমকা পাড় ভাঙতে শুরু করলে নশরতপুর পঞ্চায়েত এলাকায় ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়ে। বিঘার পর বিঘা শাকালু চাষের জমি নদী গ্রাস করায় দিশেহারা হয়ে পড়েছেন স্থানীয় চাষীরা।

ক্ষতিগ্রস্ত কৃষক উত্তম মন্ডল জানান, ফসলে ভরা জমি চোখের সামনে তলিয়ে যাওয়ায় তড়িঘড়ি অপরিপক্ক ফসল তুলে নিচ্ছেন তারা। স্থানীয়দের অভিযোগ, কিছুদিন আগে নদীর পাড় বাঁধানো হলেও নিম্নমানের কাজের কারণেই ফের এই বিপর্যয় দেখা দিয়েছে। বর্তমানে নদী তীরবর্তী এলাকার বাসিন্দারা চরম উৎকণ্ঠার মধ্যে দিন কাটাচ্ছেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *