ভোটার তালিকা ঘিরে রণক্ষেত্র সমুদ্রগড়! রেল অবরোধে চরম ভোগান্তি যাত্রীদের

ভোটার তালিকা ঘিরে রণক্ষেত্র সমুদ্রগড়! রেল অবরোধে চরম ভোগান্তি যাত্রীদের

ভোটার তালিকার বিশেষ সংশোধনীতে হয়রানির প্রতিবাদে শুক্রবার সকালে উত্তাল হয়ে ওঠে পূর্ব বর্ধমানের সমুদ্রগড় স্টেশন। নিঃশর্তভাবে সকল ভারতীয় নাগরিকের নাম তালিকায় অন্তর্ভুক্ত করার দাবিতে কয়েকশ বাসিন্দা জাতীয় পতাকা হাতে রেললাইনে বসে বিক্ষোভ দেখান। এর ফলে দীর্ঘক্ষণ হাওড়া-কাটোয়া লাইনে ট্রেন চলাচল স্তব্ধ হয়ে পড়ে।

আন্দোলনকারীদের অভিযোগ, শুনানির নামে প্রশাসন সাধারণ মানুষকে চরম হেনস্তা করছে। স্থানীয় এলাকায় শুনানি ও ভোটারদের নাম অপরিবর্তিত রাখার দাবিতে চলে এই অবরোধ। পরবর্তীতে জিআরপি ও আরপিএফ আধিকারিকদের হস্তক্ষেপে এবং দাবি খতিয়ে দেখার আশ্বাসে পরিস্থিতি স্বাভাবিক হয়। দাবি পূরণ না হলে আগামীতে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন বিক্ষোভকারীরা।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *