বিশ্বকাপ ঘিরে চরম অনিশ্চয়তা! পরিস্থিতি সামলাতে বাংলাদেশে দূত পাঠাচ্ছেন জয় শাহ?
January 16, 20262:20 pm

মুস্তাফিজুর রহমান ইস্যুতে ভারতের মাটিতে টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলা নিয়ে অনড় অবস্থানে বাংলাদেশ। পরিস্থিতি সামলাতে ও বিসিবি কর্তাদের সাথে সরাসরি আলোচনার জন্য বাংলাদেশে প্রতিনিধি দল পাঠাতে পারেন আইসিসি প্রধান জয় শাহ। মূলত নিরাপত্তা ও সূচি পরিবর্তনের দাবিতে দুই পক্ষের মধ্যে তৈরি হওয়া দীর্ঘ জটিলতা নিরসনেই এই উদ্যোগ।
বাংলাদেশের ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল জানিয়েছেন, ভারত থেকে ম্যাচ সরিয়ে শ্রীলঙ্কায় নেওয়ার দাবিতে তারা এখনো অটল। তবে আইসিসি নির্ধারিত সূচি পরিবর্তনের বিষয়ে নারাজ। এই অচলাবস্থা কাটাতে আইসিসি প্রতিনিধিদের আসন্ন ঢাকা সফর অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে। বিশ্বকাপের আগে এই কূটনৈতিক তৎপরতা এখন টপ অফ দ্য টাউন।