এসআইআর হেনস্থায় রণক্ষেত্র সমুদ্রগড়! রেল অবরোধে বিপর্যস্ত হাওড়া-কাটোয়া শাখা

এসআইআর হেনস্থায় রণক্ষেত্র সমুদ্রগড়! রেল অবরোধে বিপর্যস্ত হাওড়া-কাটোয়া শাখা

এসআইআর হিয়ারিংয়ের নামে সাধারণ মানুষকে হয়রানির অভিযোগে শুক্রবার ভোরে সমুদ্রগড় স্টেশনে রেল অবরোধ করেন স্থানীয়রা। বিক্ষোভের জেরে হাওড়া-কাটোয়া শাখায় ট্রেন চলাচল সম্পূর্ণ থমকে যায়। দীর্ঘক্ষণ ট্রেন বন্ধ থাকায় চরম দুর্ভোগে পড়েন নিত্যযাত্রীরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে পৌঁছায় জিআরপি ও আরপিএফ।

বিক্ষোভকারীদের দাবি, প্রশাসন কোনো স্পষ্ট কারণ ছাড়াই বারবার হিয়ারিংয়ে ডেকে হেনস্থা করছে। উল্লেখ্য, গত কয়েকদিনে মালদহ ও চাকুলিয়াতেও এই এসআইআর ইস্যুকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়িয়েছিল। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এলাকায় পর্যাপ্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং কমিশনের পক্ষ থেকে কড়া নজরদারি চালানো হচ্ছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *