ভারতে খেলতে আপত্তি! বিশ্বকাপ জট কাটাতে বাংলাদেশে আইসিসি-র বিশেষ দল

ভারতে খেলতে আপত্তি! বিশ্বকাপ জট কাটাতে বাংলাদেশে আইসিসি-র বিশেষ দল

আসন্ন টি-২০ বিশ্বকাপের ভেন্যু পরিবর্তন নিয়ে বিবাদের জেরে বাংলাদেশে আসছে আইসিসি-র এক বিশেষ প্রতিনিধি দল। ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল জানিয়েছেন, ভেন্যু পরিবর্তনের দাবিতে অনড় অন্তর্বর্তীকালীন সরকার শ্রীলঙ্কায় খেলতে আগ্রহী। ভারত ইস্যুতে বিসিবির সঙ্গে আইসিসি-র ভিডিও কনফারেন্সেও কোনো চূড়ান্ত সমাধান মেলেনি।

নিরাপত্তার অজুহাতে ভারতে খেলতে না যাওয়ার সিদ্ধান্তে অনড় বাংলাদেশ সরকার ও ক্রিকেটাররা। এর মধ্যেই আইসিসি-র মূল্যায়ন রিপোর্ট নিয়ে তৈরি হয়েছে বিতর্ক। সূচি নিয়ে জটিলতা কাটাতে আইসিসি-র আসন্ন এই সফরই নির্ধারণ করবে বাংলাদেশের বিশ্বকাপে অংশগ্রহণের ভবিষ্যৎ। ক্রিকেটের সর্বোচ্চ নিয়ামক সংস্থার হস্তক্ষেপে জট কাটে কি না, এখন সেটাই দেখার।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *