দিনের আলোয় নিকষ অন্ধকার! বিরল সূর্যগ্রহণে বদলে যাবে পশুপাখির আচরণ
January 16, 20262:37 pm

আটলান্টিক মহাসাগর থেকে শুরু হয়ে স্পেন ও মিশরসহ মধ্যপ্রাচ্যে দেখা যাবে শতাব্দীর অন্যতম সেরা পূর্ণগ্রাস সূর্যগ্রহণ। এই মহাজাগতিক দৃশ্যের বিশেষত্ব হলো, পূর্ণগ্রাসের সময় আকাশে বুধ ও শুক্র গ্রহের দেখা মিলতে পারে। একইসঙ্গে ঘুটঘুটে অন্ধকারে পশুপাখিদের স্বাভাবিক আচরণেও আসতে পারে আকস্মিক পরিবর্তন।
ভারতে এই গ্রহণের আংশিক প্রভাব থাকলেও পূর্ণ অন্ধকারাচ্ছন্ন দৃশ্যের সাক্ষী হতে দর্শকদের পাড়ি দিতে হবে নির্দিষ্ট কিছু দেশে। প্রাকৃতিক এই বিস্ময় ঘিরে জ্যোতির্বিজ্ঞানী ও সাধারণ মানুষের মধ্যে ইতিমধ্যেই ব্যাপক কৌতূহল তৈরি হয়েছে। বিরল এই দৃশ্য উপভোগ করতে পর্যটকদের আগাম প্রস্তুতি নেওয়ার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা।