এ আর রহমান ও হ্যান্স জিমার কি একসঙ্গে, বিশ্বজুড়ে হইচই ফেলা রামায়ণের সুর নিয়ে বড় চমক
January 16, 20262:57 pm

২০২৫ সাল যেন এ আর রহমানের সংগীত জীবনের এক অনন্য মাইলফলক। প্রতিটি দিন নতুন সুর ও ছন্দে সাজিয়ে তুলছেন তিনি, যার নেপথ্যে রয়েছে তাঁর স্বপ্নের প্রকল্প ‘গান্ধী টকস’। তবে বছর শেষে নীতেশ তিওয়ারির বহু প্রতীক্ষিত ছবি ‘রামায়ণ’ মুক্তির আগেই বিনোদন জগতে নতুন গুঞ্জন শুরু হয়েছে।
শোনা যাচ্ছে, এই মেগা প্রজেক্টে কিংবদন্তি সুরকার হ্যান্স জিমারের সঙ্গে যৌথভাবে কাজ করবেন রহমান। দুই মহাদেশ ও দুই ভিন্ন সংস্কৃতির দুই সংগীত সম্রাট একই সুরে মিলিত হতে চলেছেন। অস্কারজয়ী এই দুই দিকপালকে একসঙ্গে দেখার অপেক্ষায় এখন সারা বিশ্বের সংগীতপ্রেমী মানুষ।