মৃত্যুঞ্জয়ী লড়াই শেষে ফিরলেন দেবলীনা, মঞ্চে উঠতেই আবেগে ভাসলেন দর্শকরা
January 16, 20262:58 pm

জনপ্রিয় সঙ্গীতশিল্পী ও ইনফ্লুয়েন্সার দেবলীনা নন্দী আত্মহত্যার চেষ্টার মতো কঠিন মানসিক লড়াই জয় করে ফের চেনা ছন্দে ফিরলেন। গত ১৫ জানুয়ারি পাইকপাড়ার মোহিত মঞ্চে তাঁর প্রত্যাবর্তনী অনুষ্ঠানকে কেন্দ্র করে দর্শকদের মধ্যে ব্যাপক উন্মাদনা দেখা যায়। প্রিয় তারকাকে একনজর দেখতে এবং তাঁর কণ্ঠে গান শুনতে হাজার হাজার অনুরাগী সেখানে ভিড় জমান।
মঞ্চে ওঠা মাত্রই দর্শকদের করতালিতে মুখরিত হয়ে ওঠে গোটা চত্বর। দীর্ঘ অসুস্থতা ও হাসপাতালের কঠিন অধ্যায় কাটিয়ে গানে গানে দেবলীনা প্রমাণ করলেন জীবন যুদ্ধের হার না মানা মানসিকতা। তাঁর পারফরম্যান্সে আবেগ ও আত্মবিশ্বাসের সংমিশ্রণ উপস্থিত দর্শকদের যেমন মুগ্ধ করেছে, তেমনি মানসিক লড়াই করা সাধারণ মানুষের কাছেও এক নতুন অনুপ্রেরণা হয়ে উঠেছে।