মুকুল রায়ের বিধায়ক পদ নিয়ে সুপ্রিম কোর্টের বড় সিদ্ধান্ত, স্বস্তিতে কৃষ্ণনগর উত্তরের বিধায়ক!

মুকুল রায়ের বিধায়ক পদ নিয়ে সুপ্রিম কোর্টের বড় সিদ্ধান্ত,  স্বস্তিতে কৃষ্ণনগর উত্তরের বিধায়ক!

কলকাতা হাইকোর্টের দেওয়া মুকুল রায়ের বিধায়ক পদ খারিজের নির্দেশে অন্তর্বর্তী স্থগিতাদেশ দিল সুপ্রিম কোর্ট। হাইকোর্টের রায়কে চ্যালেঞ্জ জানিয়ে শীর্ষ আদালতের দ্বারস্থ হয়েছিলেন মুকুল-পুত্র শুভ্রাংশু রায়। শুক্রবার প্রধান বিচারপতি সূর্য কান্ত ও বিচারপতি জয়মাল্য বাগচীর বেঞ্চ এই স্থগিতাদেশ দেয়। পাশাপাশি, এই মামলায় বিধানসভার স্পিকার, বিরোধী দলনেতা-সহ সংশ্লিষ্ট পক্ষগুলোকে নোটিশ পাঠিয়ে আগামী চার সপ্তাহের মধ্যে হলফনামা জমা দেওয়ার নির্দেশ দিয়েছে আদালত।

২০২১ সালে বিজেপির টিকিটে জিতলেও পরবর্তীতে তৃণমূলে যোগ দেন মুকুল রায়। এই নিয়ে দলত্যাগ বিরোধী আইনে দীর্ঘ আইনি লড়াইয়ের পর হাইকোর্ট তাঁর পদ খারিজের নির্দেশ দিয়েছিল। তবে শীর্ষ আদালত আপাতত সেই নির্দেশে স্থগিতাদেশ দেওয়ায় মুকুলের বিধায়ক পদ বজায় থাকল। অসুস্থতার কারণে সক্রিয় রাজনীতি থেকে দূরে থাকা মুকুল রায়ের জন্য এই রায় অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক মহল।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *