বিড়াল গাছে উঠছে! মমতার মহাকাল মন্দির সফর নিয়ে দিলীপের বিস্ফোরক মন্তব্য
January 16, 20263:15 pm

শিলিগুড়িতে মহাকাল মন্দিরের শিলান্যাস ঘিরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে তীব্র আক্রমণ করেছেন বিজেপি নেতা দিলীপ ঘোষ। মুখ্যমন্ত্রীর এই উদ্যোগকে ‘ঠেলার নাম বাবাজি’ বলে কটাক্ষ করে তিনি দাবি করেন, ভোটের রাজনীতি ও হিন্দুদের খুশি করতেই তৃণমূল এখন মন্দিরের আশ্রয় নিচ্ছে। দিলীপের মতে, সৎ উদ্দেশ্য ছাড়া মন্দির করলে ভগবানও তাতে বাধা দেন।
বিজেপি নেতার অভিযোগ, তৃণমূল অতীতে মন্দির রাজনীতির বিরোধিতা করলেও এখন পরিস্থিতির চাপে মন্দিরে যেতে বাধ্য হচ্ছে। তিনি আরও জানান, বিজেপি সংস্কৃতির লড়াইয়ে রাম মন্দির গড়েছে, কিন্তু তৃণমূল কেবল রাজনৈতিক ফায়দা খুঁজছে। উত্তরবঙ্গে তৃণমূলের এই বাড়তি সক্রিয়তা আসন্ন নির্বাচনে সাধারণ মানুষ ব্যালটের মাধ্যমে জবাব দেবে বলেও তিনি হুঁশিয়ারি দেন।