হানি সিংয়ের বিতর্কিত মন্তব্য: ‘সেফ সেক্স’ বোঝাতে গিয়ে তীব্র সমালোচনার মুখে গায়ক

হানি সিংয়ের বিতর্কিত মন্তব্য: ‘সেফ সেক্স’ বোঝাতে গিয়ে তীব্র সমালোচনার মুখে গায়ক

যৌনসুরক্ষার বার্তা দিতে গিয়ে আলটপকা মন্তব্য করে বিপাকে পড়েছেন র‍্যাপার হানি সিং। সাম্প্রতিক এক শো-তে জেন জি প্রজন্মের ভাষায় যৌনরোগ নিয়ে সচেতন করতে গিয়ে তাঁর ব্যবহৃত শব্দ চয়ন ঘিরে তোলপাড় শুরু হয়েছে নেটপাড়ায়। যদিও গায়কের দাবি, তাঁর বক্তব্য ভুলভাবে ব্যাখ্যা করা হয়েছে এবং কাউকে আঘাত করা তাঁর উদ্দেশ্য ছিল না।

বিতর্ক বাড়লে হানি সিং জানান, তিনি চিকিৎসকদের পরামর্শেই কন্ডোম ব্যবহারের গুরুত্ব বোঝাতে চেয়েছিলেন। তবে ক্ষমা চাইলেও ট্রোল এবং সমালোচনার হাত থেকে রেহাই পাচ্ছেন না তিনি। নেটিজেনদের একাংশ তাঁর অসংযত ভাষার তীব্র নিন্দা জানিয়েছেন। বর্তমানে এই ইস্যু নিয়ে নানা কটুক্তি ও মিমের বন্যায় ভাসছেন জনপ্রিয় এই গায়ক।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *