বেকারত্বে ধস: ভারতের চাকরির বাজারে অশনি সংকেত, বাড়ছে উদ্বেগ

বেকারত্বে ধস: ভারতের চাকরির বাজারে অশনি সংকেত, বাড়ছে উদ্বেগ

দেশের কর্মসংস্থান পরিস্থিতিতে উদ্বেগের ইঙ্গিত দিয়ে গত ডিসেম্বরে বেকারত্বের হার বেড়ে ৪.৮ শতাংশে দাঁড়িয়েছে। সরকারি রিপোর্ট অনুযায়ী, গ্রামীণ এলাকার তুলনায় শহরাঞ্চলে চাকরির সংকট এখন প্রকট। শহরে বেকারত্বের হার বেড়ে দাঁড়িয়েছে ৬.৭ শতাংশে, যা আগের মাসেও কিছুটা কম ছিল।

বিশেষজ্ঞদের মতে, শ্রমবাজারে মানুষের অংশগ্রহণ বাড়লেও সেই অনুপাতে কর্মসংস্থান তৈরি হচ্ছে না। বিশেষ করে শহুরে শিক্ষিত যুবাদের বড় অংশই কাজ খুঁজে পেতে সমস্যার সম্মুখীন হচ্ছেন। পরিস্থিতি মোকাবিলায় শিল্প ও পরিষেবা ক্ষেত্রে দ্রুত নিয়োগ বাড়ানো না গেলে আগামীতে এই সংকট আরও ঘনীভূত হওয়ার আশঙ্কা রয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *