বাংলায় কথা বলাই কাল? ঝাড়খণ্ডে মুর্শিদাবাদের শ্রমিকের রহস্যমৃত্যু ঘিরে রণক্ষেত্র বেলডাঙা

বাংলায় কথা বলাই কাল? ঝাড়খণ্ডে মুর্শিদাবাদের শ্রমিকের রহস্যমৃত্যু ঘিরে রণক্ষেত্র বেলডাঙা

ঝাড়খণ্ডে পরিযায়ী শ্রমিকের কাজ করতে গিয়ে প্রাণ হারালেন বেলডাঙার আলাউদ্দিন শেখ (৩০)। পরিবারের অভিযোগ, শুধুমাত্র বাংলা ভাষায় কথা বলার অপরাধে তাঁকে নৃশংশভাবে খুন করে ঝুলিয়ে দেওয়া হয়েছে। এই মর্মান্তিক ঘটনার খবর জানাজানি হতেই শুক্রবার সকাল থেকে ক্ষোভে ফেটে পড়ে গোটা জেলা।

ঘটনার প্রতিবাদে সুজাপুর এলাকায় ১২ নম্বর জাতীয় সড়ক ও বেলডাঙা স্টেশনে রেল অবরোধ করেন স্থানীয় বাসিন্দারা। এর ফলে কলকাতা-উত্তরবঙ্গ সড়ক যোগাযোগ ও শিয়ালদহ-লালগোলা শাখার ট্রেন চলাচল সম্পূর্ণ স্তব্ধ হয়ে পড়ে। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করলেও দোষীদের শাস্তির দাবিতে অনড় বিক্ষোভকারীরা।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *