ধুরন্ধর ২: মৃত রহমান ডাকাত ফিরছে পর্দায়! কোন চমক দিচ্ছেন অক্ষয় খান্না?

ধুরন্ধর ২: মৃত রহমান ডাকাত ফিরছে পর্দায়! কোন চমক দিচ্ছেন অক্ষয় খান্না?

আদিত্য ধরের ব্লকবাস্টার ছবি ‘ধুরন্ধর’-এ রহমান ডাকাত হিসেবে অক্ষয় খান্নার দুর্ধর্ষ মৃত্যু দর্শকদের স্তব্ধ করেছিল। তবে ভক্তদের উত্তেজনা বাড়িয়ে সিক্যুয়েলে ফিরছেন এই অভিনেতা। জানা গেছে, সিনেমার পরবর্তী অধ্যায়ে অক্ষয় এক সপ্তাহের শুটিং করবেন, যেখানে তার চরিত্রের রহস্যময় অতীতের অজানা অধ্যায়গুলো তুলে ধরা হবে।

রণবীর সিংয়ের গ্যাংস্টার হিসেবে উত্থানের পাশাপাশি অক্ষয়ের চরিত্রের ব্যাকস্টোরি ফ্র্যাঞ্চাইজিতে নতুন মাত্রা যোগ করবে। নির্মাতারা নিশ্চিত করেছেন, রহমান ডাকাতের চরিত্রের গভীরতা বাড়াতেই এই বিশেষ পরিকল্পনা। দ্বিতীয় পর্বে প্রিয় অভিনেতার প্রত্যাবর্তনের খবরে নেট দুনিয়ায় বইছে খুশির জোয়ার। অপেক্ষা এখন বড় পর্দায় সেই ম্যাজিক দেখার।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *