নন্দীগ্রামে ১৯ হাজারের ব্যবধানে হারবেন মুখ্যমন্ত্রী! শুভেন্দুর ‘ডাবল ধামাকা’ চ্যালেঞ্জে তোলপাড় বাংলা

আগামী ২০২৬ বিধানসভা নির্বাচনকে ঘিরে উত্তপ্ত রাজ্য রাজনীতি। নন্দীগ্রামের জয়ের স্মৃতি উসকে দিয়ে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে লক্ষ্য করে নজিরবিহীন চ্যালেঞ্জ ছুঁড়েছেন। তিনি দাবি করেছেন, এবার কেবল নন্দীগ্রাম নয়, মুখ্যমন্ত্রী নিজের খাসতালুক ভবানীপুরেও শোচনীয়ভাবে পরাজিত হবেন। শুভেন্দুর হুঁশিয়ারি, গতবারের ১৯৫৬ ভোটের ব্যবধান এবার দশগুণ বেড়ে ১৯ হাজার ৫৬০ ছাড়িয়ে যাবে।
আইপ্যাক কর্ণধারের অফিসে কেন্দ্রীয় সংস্থার তল্লাশি চলাকালীন মুখ্যমন্ত্রীর উপস্থিতি নিয়ে কড়া সমালোচনা করেন শুভেন্দু। দুর্নীতির অভিযোগ তুলে শাসকদলকে বিঁধে তিনি দাবি করেন, ২০২৬ সালে তৃণমূলের পতন নিশ্চিত। নাম না করে অভিষেক বন্দ্যোপাধ্যায়কেও আক্রমণ করে তিনি মুখ্যমন্ত্রীকে পুনরায় নন্দীগ্রামে লড়াই করার আহ্বান জানান। এই নিয়ে শাসক ও বিরোধী শিবিরের মধ্যে রাজনৈতিক তরজা এখন তুঙ্গে।