‘পুরুষ কি অন্তঃসত্ত্বা হতে পারে?’ মার্কিন সেনেটে ভারতীয় চিকিৎসকের জবাবে তোলপাড়
January 16, 20264:02 pm

মার্কিন সেনেটে গর্ভপাতের ওষুধ সংক্রান্ত শুনানিতে ‘পুরুষ কি গর্ভবতী হতে পারে?’—এই প্রশ্নের সরাসরি উত্তর না দিয়ে বিতর্কের মুখে পড়েছেন ভারতীয় বংশোদ্ভূত চিকিৎসক নিশা ভার্মা। রিপাবলিকান সেনেটর জশ হাওলির করা প্রশ্নের জবাবে নিশা জানান, চিকিৎসা ক্ষেত্রে বিভিন্ন পরিচয় ও অভিজ্ঞতার মানুষের সেবা করতে হয় বলে বিষয়টি নিয়ে তার দ্বিধা রয়েছে।
সেনেটর হাওলি এই উত্তর প্রত্যাখ্যান করে দাবি করেন, জৈবিকভাবে পুরুষ গর্ভধারণ করেন না এবং নিশা মৌলিক বৈজ্ঞানিক সত্য এড়িয়ে যাচ্ছেন। প্রখ্যাত গাইনোকোলজিস্ট নিশা ভার্মা বর্তমানে জর্জিয়া ও ম্যাসাচুসেটসে প্রজনন স্বাস্থ্য বিশেষজ্ঞ হিসেবে কর্মরত। এই ঘটনাটি চিকিৎসা বিজ্ঞানের সাথে রাজনৈতিক ও সামাজিক দৃষ্টিভঙ্গির দ্বন্দ্বকে কেন্দ্র করে বিশ্বজুড়ে নতুন বিতর্কের জন্ম দিয়েছে।