মায়াপুরে ঘর বুকিংয়ে লক্ষ লক্ষ টাকার জালিয়াতি! ইসকনের নামে চলা এই প্রতারণা থেকে বাঁচবেন কীভাবে?

মায়াপুরে ঘর বুকিংয়ে লক্ষ লক্ষ টাকার জালিয়াতি! ইসকনের নামে চলা এই প্রতারণা থেকে বাঁচবেন কীভাবে?

নতুন বছরের শুরুতেই মায়াপুরে তীর্থযাত্রীদের ভিড় বাড়ার সুযোগ নিয়ে সক্রিয় হয়েছে একটি বড়সড় অনলাইন প্রতারণা চক্র। ‘প্রভুপাদ ভিলেজ’ সহ একাধিক ভুয়ো ওয়েবসাইট ও হোয়াটসঅ্যাপ চ্যানেলের মাধ্যমে ঘর বুকিংয়ের টোপ দিয়ে দেশ-বিদেশের পর্যটকদের কাছ থেকে টাকা হাতিয়ে নেওয়া হচ্ছে। বহু ভক্ত দূর-দূরান্ত থেকে এসে দেখছেন তাঁদের বুকিংটি সম্পূর্ণ জাল।

এই ঘটনার প্রেক্ষিতে ইসকন কর্তৃপক্ষ ইতিমধ্যেই এফআইআর দায়ের করেছে এবং তদন্ত শুরু হয়েছে। রাধারমণ দাস জানিয়েছেন, ভক্তরা যেন শুধুমাত্র অনুমোদিত ‘visitmayapur.com’ ওয়েবসাইট থেকেই বুকিং করেন। কোনো ব্যক্তিগত ফোন কল বা অননুমোদিত লিঙ্কে টাকা না দেওয়ার জন্য কঠোর সতর্কতা জারি করা হয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *