রাস্তায় হাঁটতেই যমদূত হয়ে এল ষাঁড়, মালিককে শূন্যে ছুড়ে ফেলে দিল খ্যাপা জানোয়ার

রাস্তায় হাঁটতেই যমদূত হয়ে এল ষাঁড়, মালিককে শূন্যে ছুড়ে ফেলে দিল খ্যাপা জানোয়ার

উত্তরপ্রদেশের মেরঠের কঙ্করখেরা এলাকায় রেস্তরাঁ মালিক ধীরজ রাঠী বুধবার দুপুরে ফুটপাতে পায়চারি করছিলেন। আচমকা একটি খ্যাপা ষাঁড় তেড়ে এসে তাঁকে শিং দিয়ে গুঁতো মেরে শূন্যে তুলে আছাড় মারে। প্রাণ বাঁচাতে রক্তাক্ত অবস্থাতেই তিনি একটি গাড়ির আড়ালে লুকিয়ে পড়েন। আক্রমণকারী পশুটি তাঁকে দেখতে না পেয়ে শেষমেশ এলাকা ছেড়ে চলে যায়।

সিসিটিভি ক্যামেরায় ধরা পড়া এই শিউরে ওঠা ঘটনার ভিডিওটি সমাজমাধ্যমে দ্রুত ভাইরাল হয়েছে। গুরুতর আহত অবস্থায় ধীরজকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছিল। পাঁজরে চোট থাকলেও চিকিৎসার পর তিনি বর্তমানে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। জনবহুল এলাকায় এমন আকস্মিক পশু হামলার ঘটনায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে চরম আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *