হরলীন-বিতর্কে ভুল স্বীকার কোচ নায়ারের, ‘রিটায়ার্ড আউট’ নিয়ে অবশেষে মুখ খুললেন তারকা ব্যাটার!
January 16, 20264:49 pm

দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে ‘রিটায়ার্ড আউট’ নিয়ে তৈরি হওয়া বিতর্কে অবশেষে মুখ খুললেন হরলীন দেওল ও কোচ অভিষেক নায়ার। মুম্বইকে হারিয়ে টুর্নামেন্টে প্রথম জয়ের পর হরলীন জানান, দলের স্বার্থে এবং ট্রায়নের আগ্রাসী ব্যাটিংকে কাজে লাগাতে সেই সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। একে ইতিবাচক হিসেবেই দেখছেন তিনি।
অন্যদিকে, কোচ অভিষেক নায়ার সেই সিদ্ধান্তের দায় নিজের কাঁধেই নিয়েছেন। তিনি স্বীকার করেন, সঠিক যোগাযোগের অভাবে কিছুটা বিভ্রান্তি তৈরি হয়েছিল। মহিলাদের ক্রিকেটের সংবেদনশীলতার কথা মাথায় রেখে তিনি নিয়মিত শিখছেন বলেও জানান। তবে এই ঘটনায় দলের অন্দরে কোনো তিক্ততা নেই বলে দুজনেই নিশ্চিত করেছেন।