ভোটের স্লিপ হাতে থাকলেও বুথে ঢুকতে বাধা, শুটিং বাতিল করে বিপাকে জনপ্রিয় অভিনেত্রী সৌম্যা টন্ডন

ভোটের স্লিপ হাতে থাকলেও বুথে ঢুকতে বাধা, শুটিং বাতিল করে বিপাকে জনপ্রিয় অভিনেত্রী সৌম্যা টন্ডন

বৃহন্মুম্বই পুরনিগমের নির্বাচনে ভোট দিতে গিয়ে চরম হেনস্থার মুখে পড়লেন অভিনেত্রী সৌম্যা টন্ডন। গণতান্ত্রিক অধিকার প্রয়োগের লক্ষ্যে শুটিং বাতিল করে নির্ধারিত বুথে পৌঁছালেও ভোটার তালিকায় নাম খুঁজে পাননি তিনি। সকালে অনলাইনে পোলিং বুথের যাবতীয় তথ্য যাচাই করে ফোনের স্ক্রিনশট নিলেও শেষ মুহূর্তে কর্মকর্তাদের অসহযোগিতার মুখে পড়েন অভিনেত্রী। তালিকায় নাম না থাকায় শেষ পর্যন্ত ভোট দিতে না পেরেই ফিরতে হয়েছে তাকে।

ভোটকেন্দ্রের কর্মকর্তাদের দাবি, সৌম্যার ভোটার স্লিপে ভুল বুথের নাম উল্লেখ ছিল। এর ফলে বাড়ির কাছের বুথ ছেড়ে তাকে অন্য স্থানে যাওয়ার পরামর্শ দেওয়া হয়। এই ঘটনায় চূড়ান্ত বিস্ময় ও ক্ষোভ প্রকাশ করেছেন অভিনেত্রী। সম্প্রতি ‘ধুরন্ধর’ সিনেমায় অভিনয়ের জন্য প্রশংসিত সৌম্যা সামাজিক দায়বদ্ধতা থেকে শুটিং বন্ধ রাখলেও প্রশাসনিক গাফিলতির কারণে নিজের ভোটাধিকার প্রয়োগ করতে ব্যর্থ হওয়ায় হতাশ হয়ে পড়েছেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *