শহরে ফের আগুনের গ্রাস! এবার দাউদাউ করে জ্বলল তপসিয়ার সোফা কারখানা

শহরে ফের আগুনের গ্রাস! এবার দাউদাউ করে জ্বলল তপসিয়ার সোফা কারখানা

কলকাতার তপসিয়া রোডের একটি সোফা কারখানায় শুক্রবার দুপুরে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটে। কারখানায় মজুত থাকা দাহ্য পদার্থ ও আসবাবপত্রের কারণে মুহূর্তের মধ্যে আগুন বিধ্বংসী রূপ নেয়। আতঙ্কিত হয়ে কারখানার কর্মীরা তড়িঘড়ি বাইরে বেরিয়ে আসেন।

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় দমকলের ১১টি ইঞ্জিন। এলাকাটি ঘিঞ্জি হওয়ায় আগুন নিয়ন্ত্রণে আনতে যথেষ্ট বেগ পেতে হচ্ছে দমকলকর্মীদের। এখনো পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি, তবে আগুন লাগার সঠিক কারণ খতিয়ে দেখছে কর্তৃপক্ষ।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *