উত্তাল ইরানে আটক ১৬ ভারতীয় নাবিক: তেলবাহী জাহাজে গুলি চালিয়ে অপহরণের চাঞ্চল্যকর তথ্য!

উত্তাল ইরানে আটক ১৬ ভারতীয় নাবিক: তেলবাহী জাহাজে গুলি চালিয়ে অপহরণের চাঞ্চল্যকর তথ্য!

সংযুক্ত আরব আমিরশাহির জলসীমায় দুবাইয়ের তেলবাহী জাহাজ ‘ভ্যালিয়ান্ট রোর’ লক্ষ্য করে গুলি চালিয়ে সেটি কবজা করেছে ইরানের রিভোলিউশনারি গার্ড। জাহাজের ১৮ জন নাবিককে বন্দি করা হয়েছে, যাদের মধ্যে ১৬ জনই ভারতীয়। গত ৮ ডিসেম্বর থেকে নিখোঁজ ওই নাবিকদের ওপর চড়াও হয়ে ইরান সেনা তাঁদের মোবাইল ও ল্যাপটপ কেড়ে নেয় বলে অভিযোগ। বর্তমানে ১০ জন ভারতীয় নাবিককে বন্দর আব্বাস জেলে স্থানান্তর করা হয়েছে।

তেলপাচারের অভিযোগে আটক এই নাবিকদের পরিবার এখন গভীর উৎকণ্ঠায় দিন কাটাচ্ছেন। জাহাজের ক্যাপ্টেন ও কর্মকর্তাদের পরিবারের দাবি, বন্দি দশায় তাঁদের ওপর মানসিক চাপ সৃষ্টি করা হচ্ছে। উদ্ভূত পরিস্থিতিতে ইরান ও ইজরায়েলের চলমান উত্তেজনার মাঝে ভারতীয়দের দ্রুত উদ্ধারে সক্রিয় হয়েছে বিদেশ মন্ত্রক। তেহরানে অবস্থিত ভারতীয় দূতাবাসের মাধ্যমে বন্দিদের নিরাপদে দেশে ফিরিয়ে আনার কূটনৈতিক তোড়জোড় শুরু হয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *