তিলজলায় আসবাবপত্রের কারখানায় ভয়াবহ আগুন: এলাকায় চরম আতঙ্ক
January 16, 20265:19 pm

কলকাতার তিলজলায় দিনের ব্যস্ত সময়ে একটি আসবাবপত্রের কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। দ্রুত সেই আগুন ছড়িয়ে পড়ে পার্শ্ববর্তী গ্যারেজ এবং জনবসতিপূর্ণ বাড়িতে। ফলে এলাকা জুড়ে ব্যাপক চাঞ্চল্য ও আতঙ্ক তৈরি হয়।
পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ইতিমধ্যেই দমকলের পাঁচটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছেছে। আগুন নেভানোর কাজে গাফিলতির অভিযোগ তুলে স্থানীয়রা ক্ষোভ প্রকাশ করলেও বর্তমানে যুদ্ধকালীন তৎপরতায় পরিস্থিতি মোকাবিলার চেষ্টা চলছে।