দিনের আলোয় ঘুটঘুটে অন্ধকার! মহাজাগতিক বিস্ময় দেখতে মুখিয়ে বিশ্ব
January 16, 20265:27 pm

আটলান্টিক মহাসাগর থেকে শুরু হয়ে স্পেন, মরক্কো ও মিশরসহ মধ্যপ্রাচ্যে দেখা যাবে বিরল পূর্ণগ্রাস সূর্যগ্রহণ। এই মাহেন্দ্রক্ষণে আকাশে বুধ ও শুক্র গ্রহের দেখা মিলতে পারে। এমনকি ঘুটঘুটে অন্ধকারে পশুপাখিদের আচরণেও আকস্মিক পরিবর্তনের সম্ভাবনা রয়েছে।
ভারতে এই গ্রহণের আংশিক প্রভাব পড়লেও পূর্ণ অন্ধকারাচ্ছন্ন দৃশ্য উপভোগ করতে পাড়ি দিতে হবে নির্দিষ্ট কিছু দেশে। প্রকৃতির এই অদ্ভুত রূপ প্রত্যক্ষ করতে জ্যোতির্বিজ্ঞানী ও সাধারণ মানুষের মধ্যে ইতিমধ্যেই ব্যাপক উত্তেজনা সৃষ্টি হয়েছে।