‘বাংলা এখন ভারতবিরোধীদের সেফ হোম’, নির্বাচন কমিশনার ও রাজ্যপালকে কড়া বার্তা শমীকের
January 16, 20265:29 pm

রাজ্যের সাম্প্রতিক অশান্তি ও এসআইআর ইস্যুতে সরব হয়ে বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য অভিযোগ করেছেন, তৃণমূলের আমলে পশ্চিমবঙ্গ ভারতবিরোধীদের ‘সেফ হোমে’ পরিণত হয়েছে। দিল্লি বা রাজভবনে বসে রিপোর্ট না পড়ে, নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার ও রাজ্যপাল সিভি আনন্দ বোসকে সরাসরি জেলাগুলোতে গিয়ে বাস্তব পরিস্থিতি খতিয়ে দেখার আহ্বান জানিয়েছেন তিনি।
শমীকের দাবি, মুর্শিদাবাদে ক্যাম্প করে দেশবিরোধী শক্তিদের ছড়িয়ে দেওয়া হচ্ছে এবং রাজ্যে আইনের শাসন নেই। আইপ্যাক ইস্যুতেও মুখ্যমন্ত্রীকে বিঁধে তিনি প্রশ্ন তোলেন, কেন তদন্ত চলাকালীন প্রিন্সিপাল সেক্রেটারি সেখানে উপস্থিত ছিলেন। তাঁর মতে, শাসকদলের মদতেই রাজ্যে ক্রমাগত হানাহানি ও দাঙ্গামূলক পরিস্থিতি তৈরি হচ্ছে।