‘বিজেপির জন্য ডিজে বাজান’, মেদিনীপুরের সভা থেকে হুঙ্কার অভিষেকের

‘বিজেপির জন্য ডিজে বাজান’, মেদিনীপুরের সভা থেকে হুঙ্কার অভিষেকের

বিধানসভা নির্বাচনের প্রাক্কালে মেদিনীপুরের জনসভা থেকে বিজেপি ও সিপিএমকে তীব্র আক্রমণ করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। কেন্দ্র ও নির্বাচন কমিশনের সমালোচনা করে তিনি বলেন, SIR প্রক্রিয়ার সময়সীমা বাড়ানো হয়েছে রাজনৈতিক স্বার্থে। ইআরও অফিসে বিজেপির লোকজন অতিরিক্ত ফর্ম নিয়ে গেলে সেখানে ‘ডিজে’ বাজানোর নিদান দেন তৃণমূলের এই প্রভাবশালী সাংসদ।

অভিষেক দাবি করেন, বিজেপির বর্তমান নেতারা আসলে সিপিএমের পুরনো ‘হার্মাদ’, যারা শুধু জার্সি বদলেছে। ভোটার তালিকায় কারচুপির অভিযোগ তুলে তিনি কেন্দ্রকে ‘ক্যানসার’ বলে কটাক্ষ করেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের খতিয়ান তুলে ধরে মেদিনীপুরের ১৫টি আসনেই জয়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করে বিজেপিকে খোলা চ্যালেঞ্জ জানান অভিষেক।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *