ইরানের মসনদে কি ফিরবেন নির্বাসিত যুবরাজ, পাহলভির নেতৃত্ব নিয়ে ধোঁয়াশা বাড়ালেন ট্রাম্প
January 16, 20266:38 pm

ইরানে আয়াতোল্লা আলি খামেনেইয়ের শাসনতন্ত্র বিরোধী গণবিক্ষোভে ডোনাল্ড ট্রাম্প শুরু থেকেই সমর্থন জানিয়ে আসছেন। তবে নির্বাসিত যুবরাজ রেজা পাহলভির হাতে দেশের শাসনভার তুলে দেওয়া নিয়ে সংশয় প্রকাশ করেছেন মার্কিন প্রেসিডেন্ট। যুবরাজ পাহলভিকে ব্যক্তিগতভাবে ‘ভালো মানুষ’ বললেও, ইরানের অভ্যন্তরে তাঁর গ্রহণযোগ্যতা এবং জনসমর্থন নিয়ে ট্রাম্প যথেষ্ট সন্দিহান।
সম্প্রতি এক সাক্ষাৎকারে ট্রাম্প জানান, ইরানের সাধারণ মানুষ পাহলভির নেতৃত্ব মেনে নেবে কি না, তা নিয়ে তিনি নিশ্চিত নন। বর্তমান গণআন্দোলনে পাহলভি অন্যতম প্রধান মুখ হয়ে উঠলেও, তাঁর রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে এখনই কোনো চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছাতে নারাজ ওয়াশিংটন। ফলে খামেনেই বিরোধী লড়াইয়ে পাহলভিকে পূর্ণ সমর্থন দেওয়া নিয়ে আপাতত দ্বিধায় রয়েছে আমেরিকা।