‘এসআইআর কাজের চাপেই মৃত্যু!’ বিএলও-র অস্বাভাবিক মৃত্যুতে কি কমিশনের গাফিলতি?

‘এসআইআর কাজের চাপেই মৃত্যু!’ বিএলও-র অস্বাভাবিক মৃত্যুতে কি কমিশনের গাফিলতি?

মুকুন্দপুরের বিএলও অশোক দাসের অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় এবার সরাসরি পুলিশের দ্বারস্থ হলেন তাঁর স্ত্রী সুদীপ্তা দাস। শুক্রবার পূর্ব যাদবপুর থানায় দায়ের করা অভিযোগে তিনি স্পষ্ট জানিয়েছেন, এসআইআর বা বিশেষ নিবিড় সংশোধন কাজের প্রচণ্ড মানসিক চাপ সহ্য করতে না পেরেই তাঁর স্বামী আত্মহত্যার পথ বেছে নিয়েছেন। পুলিশ এই ঘটনায় ইতিমধ্যেই আত্মহত্যায় প্ররোচনার মামলা রুজু করে তদন্ত শুরু করেছে।

উল্লেখ্য, বৃহস্পতিবার সকালে নিজের বাড়ি থেকে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করা হয় স্কুলশিক্ষক অশোক দাসকে। পুলিশের উদ্ধার করা সুইসাইড নোটেও কাজের অসহ্য চাপের কথা উল্লেখ ছিল। পরিবার ও স্থানীয়দের মধ্যে এই মৃত্যুকে কেন্দ্র করে তীব্র উত্তেজনা ছড়িয়েছে। একদিকে যখন বিজেপি কাউন্সিলর হুমকির অভিযোগ তুলছেন, তখন অশোকের স্ত্রীর অভিযোগের তির সরাসরি নির্বাচন কমিশনের কাজের পদ্ধতির দিকে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *