৮৩ বছর বয়সে অমিতাভ বচ্চনের বড় আক্ষেপ, কেন এই পরিবর্তন আগে এল না
January 16, 20266:48 pm

দীর্ঘ ছয় দশকের বর্ণাঢ্য কর্মজীবনে এনালগ থেকে ডিজিটাল যুগের বিবর্তন নিজের চোখে দেখেছেন অমিতাভ বচ্চন। বর্তমানে প্রযুক্তির দ্রুত পরিবর্তনের সঙ্গে তাল মেলাতে গিয়ে রীতিমতো হিমশিম খাচ্ছেন ৮৩ বছর বয়সী এই মেগাস্টার। নিজের ব্লগে এই আধুনিক গতির সঙ্গে মানিয়ে নেওয়ার লড়াই নিয়ে অকপট বিগ বি।
বলিউড শাহেনশাহ আক্ষেপের সুরে জানান, বর্তমানের অত্যাধুনিক প্রযুক্তি ও কর্মপদ্ধতি যদি আগে আসত, তবে অনেক ভালো হতো। এখন বয়স বাড়ার কারণে নতুন কিছু শেখার শক্তি ও ইচ্ছা ক্রমশ কমে আসছে। প্রতিনিয়ত নতুন আবিষ্কারের ভিড়ে নিজেকে খাপ খাইয়ে নিতে নিতেই যেন ক্লান্ত হয়ে পড়েছেন কিংবদন্তি এই অভিনেতা।