নোবেলজয়ীকে ঘিরে কেন এত বিতর্ক? এসআইআর শুনানিতে অর্মত্য সেনের নথি তলব ঘিরে তোলপাড়

নোবেলজয়ীকে ঘিরে কেন এত বিতর্ক? এসআইআর শুনানিতে অর্মত্য সেনের নথি তলব ঘিরে তোলপাড়

শান্তিনিকেতনে নোবেলজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেনের এসআইআর শুনানি প্রক্রিয়া সম্পন্ন হলো। বিশেষ নিবিড় সংশোধনী প্রক্রিয়ার অংশ হিসেবে কমিশনের আধিকারিকরা প্রতীচী বাড়িতে গিয়ে তাঁর পাসপোর্ট, আধার কার্ড এবং মায়ের মৃত্যু শংসাপত্রের মতো গুরুত্বপূর্ণ নথি খতিয়ে দেখেন। ভারতরত্ন প্রাপ্তির কোনো নথির প্রয়োজন আছে কি না, সে বিষয়েও প্রশ্ন তোলা হয়। কমিশনের এই পদক্ষেপ নিয়ে সাধারণ মানুষ ও রাজনৈতিক মহলে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে।

বিশিষ্ট ব্যক্তিত্বদের এই তালিকায় ডাক পাওয়া এবং বয়স্ক নাগরিকদের ভোগান্তি নিয়ে বিভিন্ন মহলে ক্ষোভ বাড়ছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ইতিমধ্যেই এই ঘটনায় তীব্র অসন্তোষ প্রকাশ করেছেন। শুনানিতে উপস্থিত প্রতীচী ট্রাস্টের সদস্যরা কমিশনের প্রতিনিধিদের হাতে প্রয়োজনীয় সমস্ত তথ্য তুলে দেন। এই তলবের প্রাসঙ্গিকতা ও পদ্ধতি নিয়ে প্রশ্ন তুলেছেন বিশিষ্টজনদের একাংশ, যা রাজ্য রাজনীতিতে নতুন করে বিতর্কের জন্ম দিয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *