চিন্নাস্বামীতে এবার কি রোবট নজরদারি, আরসিবি-র মেগা প্ল্যানে চমকে যাবেন

বিগত আইপিএল জয়ের উৎসবে চিন্নাস্বামী স্টেডিয়ামে পদপিষ্ট হয়ে ১১ জনের মৃত্যুর ভয়াবহ স্মৃতি এখনও টাটকা। সেই দুর্ঘটনা থেকে শিক্ষা নিয়ে এবার দর্শক নিরাপত্তায় আমূল পরিবর্তন আনছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। প্রায় ৪.৫ কোটি টাকা ব্যয়ে স্টেডিয়ামে বসানো হচ্ছে অন্তত ৩৫০টি অত্যাধুনিক এআই সমৃদ্ধ ক্যামেরা। এই কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তির মাধ্যমে ভিড় নিয়ন্ত্রণ, প্রবেশ-প্রস্থান এবং দর্শকদের গতিবিধি রিয়েল-টাইমে পর্যবেক্ষণ করা সম্ভব হবে।
নিরাপত্তা ব্যবস্থা জোরদার করতে আরসিবি ইতিমধ্য়েই একটি নামী তথ্যপ্রযুক্তি সংস্থার সঙ্গে চুক্তি সম্পন্ন করেছে। এই নতুন ব্যবস্থায় ফেসিয়াল রিকগনিশন এবং ভিড় পরিমাপের প্রযুক্তি ব্যবহারের প্রস্তাব দেওয়া হয়েছে। যদিও কর্নাটক সরকার ঘরের মাঠেই খেলার অনুমতি দিয়েছে, তবুও আরসিবি কর্তৃপক্ষ আগামী মরশুমের হোম ম্যাচগুলো রায়পুর বা নবি মুম্বইয়ে সরিয়ে নেওয়ার পরিকল্পনা করছে বলে সূত্রের খবর।