এস আই আর এর প্রতিবাদে ডায়মন্ড হারবার রোড কালিনগর এ অবরোধ করে বিক্ষোভ গ্রামবাসীদের

বাইজিদ মন্ডল ডায়মন্ড হারবার:- দক্ষিন ২৪ পরগনা জেলার ডায়মন্ড হারবার থানার অন্তর্গত ডায়মন্ড হারবার রোডের কালীনগর এলাকায় রাস্তায় টায়ার জ্বালিয়ে প্রধানমন্ত্রীর পুসপুতুল দাহ করে রাস্তা অবরোধ করে বিক্ষোভের শামিল গ্রামবাসীরা। তাদের দাবি সব কাগজপত্র ঠিক থাকার পরেও তাদেরকে লজিক্যাল ডিসক্রিপেন্সি দেখিয়ে হেয়ারিং এর নোটিশ ধরানো হচ্ছে। ভোটারের মধ্যে ইতিমধ্যে একুশে জানুয়ারি বহু জন ভোটারকে শুনানির জন্য ডেকে পাঠানো হয়েছে। নোটিশের মাধ্যমে তাদের দাবি সমস্ত কাগজপত্র ঠিক থাকার পরেও নির্বাচন কমিশন সাধারণ মানুষকে হয়রানি করার জন্য এই ধরনের কাজ করছেন, অবিলম্বে এটা বন্ধ হওয়া দরকার। না হলে ভবিষ্যতে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন ডায়মন্ড হারবার কালীনগর এর গ্রামবাসীরা।

পাশাপাশি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কুশপুতুল তৈরি করে জুতোর মালা পরিয়ে কুশপুতুল পোড়ানো হয়। ডায়মন্ড হারবার কালিনগর রোড অবরোধের ফলে বেশ কিছুক্ষণ যানজট হয়ে পড়ে, খবর পেয়ে ঘটনা স্থলে চলে আসেন ডায়মন্ড হারবার থানার পুলিশ বাহিনী। তারপর গ্রামবাসীদের বদলে অবরোধ তুলে দেওয়া হয়,তারপর ধীরে ধীরে যানজট মুক্ত হয় ডায়মন্ড হারবার রোডের কালিনগর এলাকা।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *