ভোটের মুখে কমিশনের নয়া ফরমান! মাধ্যমিকের অ্যাডমিট বাতিল হওয়ায় গর্জে উঠলেন মমতা

ভোটের মুখে কমিশনের নয়া ফরমান! মাধ্যমিকের অ্যাডমিট বাতিল হওয়ায় গর্জে উঠলেন মমতা

রাজ্যে এসআইআর শুনানি নিয়ে নির্বাচন কমিশনের সাম্প্রতিক নির্দেশিকায় তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শুক্রবার উত্তরবঙ্গ সফরে যাওয়ার পথে তিনি অভিযোগ করেন, সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণ সত্ত্বেও আধার কার্ড কিংবা স্কুলের শংসাপত্রকে পরিচয়পত্র হিসেবে গ্রহণ করা হচ্ছে না। ডোমিসাইল সার্টিফিকেট বাতিলের সিদ্ধান্তে ভোটারদের ভবিষ্যৎ নিয়ে উদ্বেগ প্রকাশ করে তিনি বিজেপি ও কমিশনের যোগসাজশের দিকেও আঙুল তোলেন।

মুখ্যমন্ত্রী সাফ জানান, বাংলায় বেছে বেছে সাধারণ মানুষকে হেনস্তা করা হচ্ছে। মালদহসহ বিভিন্ন জেলায় হাজার হাজার মানুষকে নোটিশ পাঠানো এবং বিশিষ্ট ব্যক্তিদের তলব করার বিষয়টি নিয়ে তিনি সরব হন। তাঁর মতে, এমন একনায়কতন্ত্র চললে বাংলায় ভোটার অস্তিত্বহীন হয়ে পড়বে। বর্তমানে বিষয়টি আদালতের বিচারাধীন থাকলেও, সাধারণ মানুষের অধিকার রক্ষায় শেষ পর্যন্ত লড়াই চালিয়ে যাওয়ার অঙ্গীকার করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *