প্রেমিকাকে নিয়ে বাইকে বিপজ্জনক স্টান্ট, মুহূর্তেই ভয়াবহ পরিণতি! ভিডিও দেখে শিউরে উঠল নেটপাড়া

চলন্ত বাইকে প্রেমিকাকে পিছনে বসিয়ে ঝড়ের গতিতে স্টান্ট দেখাতে গিয়ে ভয়াবহ দুর্ঘটনার কবলে পড়লেন এক তরুণ। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া একটি ভিডিওতে দেখা গেছে, হেলমেটহীন প্রেমিকাকে নিয়ে ব্যস্ত রাস্তায় সাপের মতো এঁকেবেঁকে বাইক চালাচ্ছিলেন ওই যুবক। দুটি লরির মাঝখান দিয়ে দ্রুত গতিতে যাওয়ার সময় হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে বাইকটি রাস্তা থেকে ছিটকে বালির স্তূপে আছাড় খায়।
দুর্ঘটনার তীব্রতায় বাইক আরোহী যুগল অনেকটা দূরে ছিটকে পড়েন এবং ধুলোয় চারপাশ ঢেকে যায়। ‘ইন্ডিয়ান জেমস’ নামক একটি এক্স হ্যান্ডেল থেকে ভিডিওটি ছড়িয়ে পড়তেই নেটিজেনদের মধ্যে তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে। জীবনের ঝুঁকি নিয়ে এমন বেপরোয়া ড্রাইভিংয়ের সমালোচনা করে অনেকেই ক্ষোভ প্রকাশ করেছেন। দুর্ঘটনায় ওই যুগল ঠিক কতটা আহত হয়েছেন, তা অবশ্য এখনও স্পষ্ট জানা যায়নি।
Driving Licence should be mandatory for buying a vehicle all over India pic.twitter.com/C1KA7oNv81
— 🚨Indian Gems (@IndianGems_) January 13, 2026