নেই বাবা-মায়ের পরিচয়পত্র, ভোটার তালিকা সংশোধনের আতঙ্কে প্রাণ দিলেন অসহায় গৃহবধূ!

নেই বাবা-মায়ের পরিচয়পত্র, ভোটার তালিকা সংশোধনের আতঙ্কে প্রাণ দিলেন অসহায় গৃহবধূ!

মালদহের কামঞ্চ এলাকার বাসিন্দা বানোতী রাজবংশী শৈশবেই হারিয়েছিলেন বাবা-মাকে। দাদুর আশ্রয়ে বড় হওয়া এই মহিলার কাছে ছিল না নিজের বা পূর্বপুরুষের কোনো জন্ম শংসাপত্র। সম্প্রতি ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর) প্রক্রিয়ায় প্রয়োজনীয় নথিপত্র জোগাড় করতে না পারায় চরম দুশ্চিন্তায় পড়েন তিনি। নথির অভাবে নাগরিকত্ব হারানোর ভয়ে শেষ পর্যন্ত বিষপান করেন ৩৬ বছর বয়সী এই গৃহবধূ।

শুক্রবার মালদহ মেডিক্যাল কলেজে চিকিৎসাধীন অবস্থায় বানোতীর মৃত্যু হয়। এই ঘটনাকে কেন্দ্র করে জেলায় তীব্র রাজনৈতিক চাপানউতর শুরু হয়েছে। শাসকদল এই মৃত্যুর জন্য সরাসরি এসআইআর-এর আতঙ্ককে দায়ী করলেও বিজেপি সেই অভিযোগ অস্বীকার করেছে। কোনো লিখিত অভিযোগ দায়ের না হলেও, নথিপত্রহীন এক অসহায় নারীর এই করুণ পরিণতি স্থানীয় জনমানসে গভীর উদ্বেগের সৃষ্টি করেছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *