সেনাবাহিনীর অনুমতি না মেলায় ক্ষুব্ধ হুমায়ুন কবীর, মুর্শিদাবাদেই ১০ লক্ষ লোকের সমাবেশের ডাক
January 16, 20268:07 pm

ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে সভার অনুমতি না পেয়ে রাজ্য সরকার ও সেনাবাহিনীর বিরুদ্ধে তীব্র ক্ষোভ উগরে দিলেন জনতা ইউনিয়ন পার্টির প্রতিষ্ঠাতা হুমায়ুন কবীর। তাঁর অভিযোগ, বর্তমান সরকার দুর্নীতিগ্রস্ত এবং নির্দিষ্ট সম্প্রদায়কে কেবল ভোটব্যাঙ্ক হিসেবে ব্যবহার করছে। নিজের নিরাপত্তা প্রত্যাহারের বিষয়ে মুখ্যমন্ত্রী ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উদাসীনতার কথাও উল্লেখ করেন তিনি।
বেলডাঙার সাম্প্রতিক অশান্তি প্রসঙ্গে প্রশাসনের অসহায় ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে হুমায়ুন জানান, ব্রিগেডে বাধা পেলে মুর্শিদাবাদেই বিশাল জনসভা করবেন। ১ ফেব্রুয়ারির ওই কর্মসূচিতে ১০ লক্ষ মানুষের জমায়েত করার হুঙ্কার দিয়েছেন তিনি। বাংলাকে বাঁচানোর লক্ষ্যেই নতুন রাজনৈতিক দল গঠন করেছেন বলে দাবি এই নেতার।