বিশাল ত্যাগ! ক্লাবের অস্তিত্ব বাঁচাতে নিজেদের বেতন কমালেন গোয়ার ফুটবলাররা
January 16, 20268:23 pm

কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রীর হস্তক্ষেপে অবশেষে কাটল আইএসএল জট। নতুন ‘সুইস মডেলে’ সংক্ষিপ্ত পরিসরে শুরু হতে চলা লিগের স্বার্থে বড় সিদ্ধান্ত নিলেন এফসি গোয়ার ফুটবলার ও সাপোর্ট স্টাফরা। ক্লাবের কঠিন আর্থিক পরিস্থিতিতে ঝিঙ্ঘান-উদান্তাদের মতো তারকারা স্বেচ্ছায় নিজেদের পারিশ্রমিক কমিয়ে সংহতির নজির গড়েছেন।
ক্লাব কর্তৃপক্ষ এই নিঃস্বার্থ ত্যাগে কৃতজ্ঞতা প্রকাশ করেছে। ১৪ ফেব্রুয়ারি থেকে ১৪টি দল নিয়ে লিগ শুরু হওয়ার কথা থাকলেও ফুটবলারদের এই বেতন কমানোর পথে অন্য ক্লাবগুলো হাঁটে কি না, এখন সেটাই দেখার। ফুটবল বাঁচাতে খেলোয়াড়দের এমন পদক্ষেপ ভারতীয় ক্রীড়ামহলে ব্যাপক আলোচনার সৃষ্টি করেছে।